শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৩:১১ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৩:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবি শিক্ষার্থীর কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করলেন মাশরাফি

অপূর্ব চৌধুরী: [২] তরুণ কবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল ইসলামের কাব্যগ্রন্থ "ভৈরব পাড়ের কন্যা'' এর মোড়ক উন্মোচন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি। বৃহস্পতিবার দুপুর ১.০০ টায় মিরপুরে নিজ অফিসে তিনি এই গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

[৩] প্রধান অতিথির বক্তব্যে মাশরাফি বিন মর্তুজা নবীন এই কবির কাব্যগ্রন্থের জন্য শুভ কামনা জানানোর পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

[৪] কবি মিনহাজুল ইসলাম বলেন, দক্ষিণবঙ্গের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদ পাড়ের এক কাল্পনিক কন্যাকে কেন্দ্র করে লেখা হয়েছে কাব্যগ্রন্থটি। প্রিয় মাশরাফী ভাই গ্রন্থটির মোড়ক উন্মোচন করায় আমি আনন্দিত।

[৫] উল্লেখ্য, বেহুলা বাংলা প্রকাশনী কর্তৃক প্রকাশিত কাব্যগ্রন্থ "ভৈরব পাড়ের কন্যা" পাওয়া যাচ্ছে বইমেলার ৫২১, ৫২২ ও ৫২৩ নং স্টলে। বইটি আরও পাওয়া যাবে নড়াইল সদরের পুরাতন বাস টার্মিনালের দিশারী লাইব্রেরি ও রূপগঞ্জের সিদ্দিকীয়া লাইব্রেরিতে। এছাড়াও দেশ-বিদেশের যেকোনো প্রান্ত হতে রকমারি ডট কমে অর্ডার করে সংগ্রহ করা যাবে বইটি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়