শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৯:২৩ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে হেফাজত কেন্দ্র থেকে পালানো ১৪ জনের মধ্যে ৭ জন উদ্ধার

ডেস্ক রিপোর্ট: গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পালিয়ে গেছেন ১৪ হেফাজতী। বুধবার গভীর রাতে তারা পালিয়ে যান। পরে জয়দেবপুর রেলস্টেশন থেকে সাতজন হেফাজতীকে আটক করা গেলেও বাকিদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

খবর পেয়ে বৃহস্পতিবার গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মো. জাকির হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান জানান, বুধবার রাত ১২টার দিকে ওই নিরাপদ আবাসন কেন্দ্রের তৃতীয় তলায় হেফাজতে থাকা ১৪ জন হেফাজতী জানালার গ্রিল ভেঙে ওড়না বেয়ে প্রায় ২৫ ফুট দেয়াল টপকে পালিয়ে যান।

টের পেয়ে আবাসন কেন্দ্র থেকে পুলিশকে জানানো হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে জয়দেবপুর রেলস্টেশন থেকে ৭ জনকে আটক করে। বাকিদের আটকে অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে ৯ সেপ্টেম্বর ওই কেন্দ্র থেকে একই কায়দায় ১৭ জন হেফাজতী পালিয়ে গিয়েছিলেন। পরে অভিযান চালিয়ে ওইদিনই ১২ জনকে উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনা অনুসন্ধানে গাজীপুর জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছিল।

গত ২৬ জানুয়ারি ওই কেন্দ্রে গলায় ফাঁস দিয়ে নাজমা আক্তার (২০) নামে এক নারী হেফাজতী আত্মহত্যা করেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। জাগোনিউজ

  • সর্বশেষ