শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৮:১৮ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল লতিফ: [২] টাঙ্গাইলের ঘাটাইলে বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে নানা অনিয়ম, দুর্নীতি, প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ ও অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানোর অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধাগণ।

[৩] বুধবার বেলা দেড়টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল কলেজমোড় চত্বরে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী হীরা, সাবেক সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মহি উদ্দিন, সাবেক ইউনিয়ন কমান্ডার আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা সেলিম সিদ্দিকী প্রমুখ।

[৪] উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বলেন,যাচাই বাছাই বোর্ডে যারা আসেননি তাদেরকেও মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। অনেকে শুধু দেখা করে গেছেন তাদেরকেও মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভূক্ত করা হয়েছে। তারা আরও বলেন, যাচাই বাছাই তালিকার মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা ২০/২২ জনের বেশী হবেনা। সেখানে ৬৭ জনের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। তাছাড়া রাজাকারের তালিকা আলাদা করার নিয়ম থাকলেও তারা তা করেননি। পরে প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বলেন, যাচাই বাছাইয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা আলতাব হোসেনের নাম বাদ পড়ার খবর শুনে মঙ্গলবার তিনি হার্টফেল করে মারা গেছেন।

[৫] এ ছাড়াও জলিল, জয়নাল আবেদীন ও ছালাম নামে কতিপয় মুক্তিযোদ্ধাকে বাদ দেয়া হয়েছে। ফলে প্রকৃত মুক্তিযোদ্ধার সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে পুন: যাচাই বাছাইয়ের দাবি জানান তারা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ