শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৭:৫৩ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দলের চেয়ে ব্যক্তিগত অর্জন নিয়ে বেশি ভাবেন রোনালদো: অ্যান্তনিও

স্পোর্টস ডেস্ক : [২] ইতালির সাবেক স্ট্রাইকার অ্যান্তনিও কাসানো মনে করেন, ক্রিশ্চিয়ানো রোনালদো দলীয় ভাবনার চেয়ে নিজের ব্যক্তিগত অর্জন নিয়ে বেশি ভাবেন। এক সাক্ষাৎকারে তিনি এ ভাবনার কথা বলেন।

[৩] ইতালির আরেক সাবেক স্ট্রাইকার ক্রিশ্চিয়ান ভিয়েরির ‘বোবো টিভি শো’তে রোনালদোকে নিয়ে কথা বলেন কাসানো। এ সময় তিনি বলেন, কোনো ধাঁচের ফুটবল খেলার ক্ষেত্রে রোনালদো ভালো নয়। সে এমন একজন ফুটবলার যাকে বল দিলে গোল করবে। সব সময় নিজের গোল এবং রেকর্ড নিয়ে ভাবে।

[৪] কাসানো বিশ্বাস করেন, চার বছর আগে রোনালদো যেমন ছিল, এখন আর তেমন নেই। জুভেন্টাসে কোনো কোচই রোনালদোর সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বলেও মনে করেন কাসানো। বলেন, ‘জুভেন্টাস মাসিমিলিয়ানো আলেগ্রির মতো কোচকেও ছেড়েছে, যিনি ২০-৩০ বছর ধরে ইতালিতে সেরা ফুটবল উপহার দিয়েছেন। তার সবচেয়ে বড় সমস্যা ছিলেন রোনালদো। মরিসিও সারি কিংবা আন্দ্রেয়া পিরলোরও একই সমস্যা।

[৫] তিনি আরো বলেন, সারি গত বছর রোনালদোর সঙ্গে ভালো বোঝাপড়া করে খেলতে পারে, এমন কাউকে খুঁজে পাননি। এমন পরিস্থিতিতে কোচ পাল্টালেও বাধা হিসেবে রোনালদো তো থেকেই যায়। - দ্যান সান / দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়