শিরোনাম
◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৩:২০ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতে চালকবিহীন গাড়ি আসছে বছরের শেষে

ওবায়দুল হক মানিক: চালকবিহীন গাড়ি আসছে এ বছরের শেষ নাগাদ মেগাসিটি আবুধাবিতে। দুই ধাপে আসা এই গাড়িগুলি নিখরচায় পরীক্ষামূলকমূলক ভাবে যাত্রী পরিবহন করবে সিটির বিভিন্ন লোকেশনে। প্রথম ধাপে তিনটি গাড়ি ইয়াস আইল্যান্ড থেকে সিটির বিভিন্ন হোটেল, শপিং মল, অফিস, রেস্টুরেন্টের পিক-আপ এবং ড্রপ-অফ  পয়েন্টে যাত্রী পরিবহন করবে। দ্বিতীয় ধাপে দশটি গাড়ি থাকবে যা আবুধাবির বিভিন্ন লোকেশানে দেয়া হবে।এগুলি সকাল আটটা হতে রাত আটটার মধ্যে চলাচল করবে। প্রাথমিকভাবে একজন সিকিউরিটি অফিসার অপারেশনের সময় গাড়িতে থাকবেন যাতে কোনো আকস্মিক ঘটনা দূর্ঘটনায় হস্তক্ষেপ করা যায়।

সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে রাখা হবে এদের। এই স্বয়ংক্রিয় যানগুলো তার আশেপাশের  পরিবেশ সম্পর্কে ওয়াকিফহাল থাকবে। এরা বিল্ট-ইন  সেন্সরের মাধ্যমে রাস্তাঘাট চিনবে, এদের থাকবে রাডারের মত ভিশন সিস্টেম, জিপিএস,অপটিক্যাল অবজেকশান রিকগনিশান সিস্টেম এর মত এডভান্সড প্রযুক্তি।

বায়ানাত নামে একটি কোম্পানি গাড়িটির প্রোগ্রামিং,সেইফটি টেস্টিং, সেন্ট্রাল সিকিউরিটি এবং অপারেশন  ম্যানেজমেন্ট প্ল্যাটফরম হিসেবে কাজ করবে,এদের পরিচিত করবে ইউএই র  হালনাগাদ ট্রাফিক আইনকানুনের সাথে।

বায়ানাতের সিইও হাসান আল হোসানি বলেছেন,এই চালকবিহীন গাড়িগুলো আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার ক্ষমতা সম্পন্ন এবং তা ট্রান্সপোর্ট সিস্টেমে আমূল পরিবর্তন আনবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়