শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০২:৫৩ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজই ফাইনালের ভাগ্য নিশ্চিত হতে পারে বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট : নেপালের ত্রিদেশীয় ফুটবল ফাইনালের টিকিট আজই পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে মাঠে নামবে স্বাগতিক নেপাল এবং অতিথি দল কিরগিজস্তানের অলিম্পিক ফুটবল দল। সহজ হিসাব হচ্ছে—এই নেপাল জয় পেলে কিরগিজ ফুটবল দলের বিদায় নিশ্চিত হয়ে যাবে। একই সঙ্গে এক ম্যাচ হাতে রেখে ফাইনালের টিকিটও পেয়ে যাবে বাংলাদেশ।

মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ কিরগিজস্তান অলিম্পিক দলকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে রয়েছে। আজকের ম্যাচে কী হবে আর না হবে তা নিয়ে ভাবছেন না বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে। তিনি আর তার খেলোয়াড়দের নিয়ে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে যাবে নেপাল এবং কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের ম্যাচ দেখতে।

বাংলাদেশ যদি ফাইনালের টিকিট পেয়েও যায় তার পরও এক ম্যাচ খেলতে হবে নেপালের বিপক্ষে। সেই ম্যাচটি হবে ২৭ মার্চ। একইভাবে বলা যায় ফাইনালের আগে ড্রেস রিহার্সালের ম্যাচ।

জেমি ডে এখন নেপালের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছেন। প্রথম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে আত্মঘাতী গোলে জিতলেও এ ম্যাচে অনেক হিসাব-নিকাশ রয়েছে জেমির। তিনি দলটাকে নানাভাবে সাজাচ্ছেন। কারণ এখন থেকেই জুনে কাতারে যাবে ফুটবল দল। আসল লড়াই সেখানে। তাই নতুন মুখ যারা পরশু লড়াই করেছেন তাদের দেখে নেওয়ার কাজটা সেরে নিচ্ছেন কোচ।

হাবিবুর রহমান সোহাগ, মেহেদি হাসান, রিমন হোসেনকে প্রথম ম্যাচে মাঠে নামিয়েছিলেন কোচ। পরে মেহেদি হাসানকে তুলে নিয়ে মানিক মোল্লাকে মাঠে ঠেলে দেন জেমি। রিমন বললেন, ‘আমি খুশি। কোচ আমাকে ৯০ মিনিট খেলিয়েছেন। আমার পারফরম্যান্স যদি কোচের কাছে ভালো লেগে থাকে আমি দলের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

দলের সিনিয়র ফুটবলার স্ট্রাইকার মতিন মিয়া নেপালের সংবাদ মাধ্যমে জানিয়েছেন, অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। এই ম্যাচ জেতাটা খুব দরকার ছিল। একটা জয় পেয়ে আমাদের দলের মধ্যে বাড়তি প্রেরণা কাজ করছে।’ কোচ জেমি জয়াওয়া খুশি। তবে এই জয় নিয়েই স্বস্তিতে থাকার কোনো কারণ দেখছেন না তিনি। কিরগিজস্তান অলিম্পিক দল হলেও তারা শক্তিশালী। খুব সহজেই জয় এসেছে এমনটাও মনে করতে চান না তিনি। কোচের চোখেও ভুলত্রুটি এসেছে, সেগুলো নোটবুকে টুকে রেখেছেন তিনি। ভুলগুলো নিয়ে কাজ করছেন কোচ। সূত্র: ইত্তেফাক

 

  • সর্বশেষ