শিরোনাম
◈ ওয়াদা দিলে তা পূরণ করে বিএনপি: কুমিল্লায় তারেক রহমান ◈ শরীয়তপুরে স্বামীকে হত্যার পর টুকরো ‍টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা ◈ বাংলাদেশকে রাফাল শিকারী জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের ◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত!

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ০৫:২১ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

]১] মোদি বিরোধী বিক্ষোভে ইন্ধন দিচ্ছে বিএনপি, সেই গুমরটিই মির্জা ফখরুল ফাঁস করেছেন: তথ্যমন্ত্রী

বাশার নূরু: [২] তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, মোদি কেন বাংলাদেশে আসবেন এমন প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমাণ করেছেন তারা ভারত বিরোধী, তারা বাংলাদেশের উন্নয়ন চায় না।

[৩] তিনি বলেন, বাংলাদেশের তিন দিকে ভারত বিস্তৃত। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক না রেখে আমাদের দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়।

[৪] তিনি বলেন, বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয়। এখন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ এখন আর খাদ্য ঘাটতির দেশ নয়, খাদ্য উদ্বৃত্তের দেশ। বাংলাদেশ নানা অর্জনের জন্য বিশ্ব সংবাদ হয়, কোনো দুর্যোগ, দুর্বিপাকের জন্য বিশ্ব সংবাদ হয় না।

[৫] তিনি বলেন, করোনা মোকাবেলায় শেখ হাসিনা যে সফলতা অর্জন করেছেন তা আজ সমগ্র বিশ্বে প্রশংসিত হচ্ছে। তার নেতৃত্বে করোনা মোকাবেলায় উপমহাদেশে বাংলাদেশের স্থান এখন ১ নম্বরে এবং পুরো বিশ্বে ২০ নম্বরে।

[৬] বুধবার সকালে নওগা সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ড. রোকেয়া সুলতানা, আব্দুল মালেক, ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়