শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০৯:২১ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যাকসিন নিলেও সবাইকে মাস্ক পরতে হবে: প্রধানমন্ত্রী

মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার (০৯ মার্চ) মন্ত্রিপরিষদের এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিবৃতি পাঠ করে শোনান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

[৩] সচিব বলেন, আমরা এখনো স্বাভাবিক পর্যায়ে রয়েছি, এটা ভাবা যাবে না। সব সময় মাস্ক পরিধান এবং সর্তক থাকতে হবে। ধর্মীয় ও জনসমাগম থেকে মানুষকে বিরত থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শগুলো মেনে চলতে হবে। এপ্রিল, মে ও জুন মাসে সংক্রমণের মাত্রা উচ্চ পর্যায়ে যেতে পারে। ফলে সবাইকে সাবধানে থাকতে হবে।

[৪] তিনি বলেন, ভ্যাকসিন মানেই সব কিছুর সমাধান নয়। সব কিছু পর্যালোচনা করা এবং সাবধানে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন লকডাউনের চিন্তা নেই। তবে সংক্রমণ বাড়লে পুনরায় কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবে।

[৫] তিনি আরও বলেন, উপজেলা ও গ্রাম পর্যায়ের হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবার মান বাড়ানো হচ্ছে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়