শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০২:৫০ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেডিক্যালের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের মূলহোতা জসিমের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

নূর মোহাম্মদ: [২] জসিম উদ্দিনের স্ত্রী শারমীন আরা জেসমিন শিল্পীকে জামিন না দিয়ে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সোমবার এ আদেশ দেন হাইকোর্ট।

[৩] স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রেস থেকে প্রশ্ন ফাঁস করে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে গত ২৮ ফেব্রুয়ারি ধানমন্ডি থানায় মামলা করা হয়।

[৪] মামলার অভিযোগে বলা হয়, জসিম সিন্ডিকেট তৈরি করে ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিপুল পরিমাণ অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তাঁর ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট, এফডিআর ও সঞ্চয়পত্র পাওয়া যায়। ব্যাংকে ২১ কোটি ২৭ লাখ পাঁচ হাজার টাকা জমা এবং ২১ কোটি ছয় লাখ ৭৫ হাজার টাকা তুলে নেয় জসিম।

[৫] মামলায় জালিয়াত চক্রের হোতা জসিম উদ্দিন ভুইয়া মুন্নু, তাঁর খালাতো ভাই স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রেসকর্মী আব্দুস সালাম খান, জসিমের বোন শাহজাদী আক্তার মীরা, স্ত্রী শারমিন আরা জেসমিন শিল্পীসহ ১৪ জনকে আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়