শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম নারী ট্যুর গাইড হিসেবে নাম লেখালেন আফগানিস্তানে ফাতেমা

সুমাইয়া ঐশী: [২] ২২ বছর বয়সী ফাতেমা বড় হয়েছেন আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের গোহর প্রদেশের একটি গ্রামে। তিনি দেশটির তৃতীয় বৃহত্তর শহর হেরাতের ট্যুর গাইড হিসেবে যুক্ত হয়েছেন। দেশের প্রথম নারী ট্যুর গাইড হয়ে সকলের প্রশংসা অর্জন করলেও ফাতেমা জানান, পথটি মোটেও সহজ ছিলো না। সিএনএন

[৩] ফাতেমার গ্রামে নারীদের জন্য কোনো স্কুল ছিলো না। তবু ছোট খেকে লেখাপড়ার প্রতি প্রবল আকর্ষণ ছিলো তার। মায়ের সঙ্গে বাড়ির কাজ শেখার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিকভাবে পড়ালেখা চালিয়ে যান তিনি। লেখার খাতা না থাকলে ছোট লাঠি দিয়ে মাটিতে লিখেছেন ফাতেমা। এরপর তার পরিবার হেরাতে চলে এলে পড়ার পরিধি বাড়ানোর সুযোগ হয় এই নারীর।

[৪] তবে ছোট থেকে ট্যুর গাইড হওয়ার স্বপ্ন ছিলো না ফাতেমার। তিনি বলেন, ট্যুর গাইড যে একটি পেশা হতে পারে, সেটিই একটা সময় আমার কাছে অজানা ছিলো। এক সময় পরিবার থেকে আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা আসতে থাকে। বিয়ের জন্য চাপ দিতে থাকে ভাই-বোনেরা। তখনই তাদের প্রচলিত প্রথা ভাঙার সংকল্প নিই এবং এই পেশাটি বেছে নিই।

[৫] এখনো স্বাধীনভাবে নিজের কাজ চালিয়ে যাওয়ার পরিবেশ হয়নি বলে জানান ফাতেমা। বলেন, আমি যখন অতিথিদের নিয়ে স্থানীয় বাজারের দিকে যাই, ছেলে-মেয়েরা আমার দিকে ঢিল ছোঁড়ে, অশালিন মন্তব্য করে। তবে ফাতেমাকে পেয়ে তার ট্যুর গাইড এজেন্সির কর্মকর্তারা সন্তুষ্ট। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ