শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৩:৪৬ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার উত্তরে মশার উপদ্রব কমাতে ডিএনসিসি’র ক্রাশ প্রোগ্রাম শুরু

মহসীন কবির: [২] সোমবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর মিরপুরে কালশি এলাকার সাগুফতা খাল থেকে মশা নিধন কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ১২শ' কর্মী নিয়ে পরিচালিত হচ্ছে এই ক্রাশ প্রোগ্রাম । ডিএনসিসির সব কর্মকর্তা, মশক নিধন কর্মী, মশক নিধন সম্পর্কিত সকল যন্ত্রপাতি, পরিচ্ছন্নতা কর্মী ডিএনসিসির মিরপুর-২ অঞ্চলে নিয়ে যাওয়া হয়।

[৩] উত্তর সিটি ৮ থেকে ১৬ মার্চ পর্যন্ত মশা নিধনের ক্রাশ প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে। ১৬ মার্চ প্রথম দফা ক্রাশ প্রোগ্রাম শেষ হওয়ার পরে এক দিন বিরতি দিয়ে আবার ক্রাশ প্রোগ্রাম শুরু হবে। পুরো রাজধানীকে ১০ টি অঞ্চলে ভাগ করা হয়েছে।

[৪] প্রত্যেকটি ওয়ার্ডকে চারশ বাই চারশ গজ ম্যাপিং করে এই কার্যক্রম চলবে। এর পরের দিন মিরপুর-১০ অঞ্চলে অভিযান পরিচালিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়