শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৪:১৬ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কি আছে ৭ মার্চের ভাষণে প্রশ্ন মির্জা আব্বাসের

শিমুল মাহমুদ: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ৭ মার্চ পালনের কথা শুনে আওয়ামী লীগের গাত্রদাহ হয়েছে। কি আছে ৭ মার্চের ভাষণে ? ৫০ বছরের ইতিহাসে ছোট একটা অংশ এই ৭ মার্চ। আল্লাহর রহমত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাদের কোনো পূঁজি নাই। ওই একটা পূঁজি তাদের ৭ মার্চের ভাষণ।

[৪] ৭ মার্চের ভাষণটা যখন হয়, আমি আমার এলাকা লোকজনকে সঙ্গে নিয়ে মঞ্চের বা দিকে বাঁশের বেরিকেডের সামনে উপস্থিত ছিলাম। ৭ মার্চ আমরা কি আশা করেছিলাম? বাঁশ নিয়ে গেছি, লাঠি নিয়ে গেছিৃ একটা ঘোষণা আসবে । কিন্তু না, কোনো ঘোষণা আসেনি।

[৪] বরং ওই পাকিস্তানি কাঠামোর ভেতরে থেকেই কিভাবে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে পারবেন সেই জিনিসটা করেছেন। রক্ত দিয়ে এই স্বাধীনতা এনেছে এই দেশের মানুষ। যদি কেউ বলেন, কোনো এক মেজরের ঘোষণায় এদেশ স্বাধীন হয় নাই, আমরাও বলতে পারি, ৭ মার্চের কারণে দেশ স্বাধীন হয় নাই।

[৫] আমরা কাউকে ছোট করার জন্য কিছু বলতে চাই না। আমরা মনে করি, মরহুম শেখ মুজিবুর রহমান ও শহীদ জিয়াউর রহমানের অবস্থান ইতিহাস নির্ধারণ করে দেবে। আপনাদের বানানো ইতিহাস দিয়ে শহীদ জিয়্উার রহমানসহ অন্যদের নাম মুছে ফেলতে পারবেন না। রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে ৭ মার্চের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়