শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৩:৩৫ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ৮ অঞ্চলে রোববার ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, আগামী পাঁচদিনে তাপমাত্রা বাড়তে পারে

শরীফ শাওন: [২] কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।

[৩] শনিবার আবহাওয়া অধিদপ্তরের পুর্বাভাসে আরও বলা হয়, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বাকি স্থানগুলোর আবহাওয়া প্রধানত শুস্ক থাকবে।

[৪] তাপমাত্রার বিষয়ে অধিদপ্তর জানায়, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিকে বাতাসে গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার। সোমবার পর্যন্ত আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

[৫] শনিবার ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস নিয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো যশোরে, ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস নিয়ে সর্বনিন্ম তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায়। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিন্ম ২৪ ডিগ্রি সেলসিয়াস।

[৬] বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়