শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৮:০৪ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে পুলিশের স্বাক্ষর জাল করে গ্যাস উত্তোলনের অভিযোগে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সোহাগ হাসান :[২] জেলা পুলিশের সীলমোহর ও স্বাক্ষর জাল করে গ্যাস উত্তোলনের অভিযোগে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্তরে এক সংবাদ সম্মেলনে একথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার।

[৩] আটককৃতরা হলেন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩১), আব্দুল্লাহ (২৮) ও সিএনজি চালক স্বপন শেখ (৩৮)।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত আব্দুল্লাহ, স্বপন ও সাদিকুল সিরাজগঞ্জ জেলা পুলিশের মটরযান শাখার ওসির সীলমোহর ও স্বাক্ষর জাল করে গত এক মাস যাবত সদর উপজেলার শিয়ালকোলস্থ এ্যালবাট্টস সিএনজি ফিলিং স্টেশন থেকে ৩শ টাকার জাল স্লিপে গ্যাস উত্তোলন করে আসছিল।

[৪] এই গ্যাস স্লিপের বিপরীতে সরবরাহকৃত গ্যাসের মূল পরিশোধ করতে হতো সিরাজগঞ্জ জেলা পুলিশের মটরযান শাখাকে। এক পর্যায়ে চলতি মাসে সিএনজি গ্যাসের স্লিপ যাচাই-বাছাইকালে ৫১টি গ্যাসের স্লিপে অসঙ্গতিপূর্ণ মনে হলে পুলিশের পক্ষ থেকে গ্যাস প্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।

[৫] সেখানেও ৫১টি জাল গ্যাস স্লিপের প্রমাণ মেলে। এ সময় ওই জাল স্লিপসহ আব্দুল্লাহ নামের এক সিএনজি চালককে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেয়া তথ্যে মতে অপর সিএনজি চালক স্বপন ও শিয়ালকোল বাজারে অবস্থিত প্রত্যাশা কম্পিউটারে অভিযান পরিচালনা করে স্বত্ত্বাধিকারী সাদিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার দোকান থেকে একটি ল্যাপটপ ও স্ক্যানকৃত জাল গ্যাস স্লিপ জব্ধ করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দয়ের করা হয়েছে। সম্পাদনা: অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়