শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৬:২৩ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুইক রিএ্যাকশন ট্রুপকে নেতৃত্ব দিতে অবসরপ্রাপ্ত জেনারেল রাসেল অনরিকে নিয়োগ দিলেন পেলোসি

রাশিদ রিয়াজ : [২] গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলার পর এর নিরাপত্তা নিয়ে মার্কিন আইনপ্রণেতারা গুরুত্বের সঙ্গে কাজ করছেন। এধরনের অনাকাঙ্খিত পরিবেশে মার্কিন প্রশাসনের কাজ যাতে বিঘিœত না হয় এজন্যে কুইক রিএ্যাকশন ট্রুপস নামে একটি বাহিনীকে স্থায়ীভাবে প্রতিষ্ঠার সুপারিশ দিয়েছেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। স্পুটনিক

[৩] এ বাহিনী সংক্ষেপে কিউআরএফ নামে পরিচিতি পাচ্ছে এবং এর প্রধান নিযুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত জেনারেল রাসেল অনরি। আপাতত ন্যাশনাল গার্ড ট্রুপসের সদস্যরা পালাক্রমে ওয়াশিংটনে এসে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে।
[৪] তবে কিউআরএফ’এর আকার কত বড় হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

[৫] ক্যাপিটলে হামলার সময় দেখা গেছে তাৎক্ষণিক সাহায্য চেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ট্রাম্প প্রশাসনের কাজ থেকে সহায়তা পায়নি। তাই কিউআরএফকে এমন আদলে গড়ে তোলার সুপারিশ করা হয়েছে যাতে সন্ত্রাস বা তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়।

[৬] জরুরি ভিত্তিতে এ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে এমন লোকবল নেওয়া হচ্ছে যারা গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে আগেভাগেই কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম। এছাড়া নিরাপত্তার হুমকি মোকাবেলায় ক্যাপিটল হিলের দিকে সার্বক্ষণিক নজর রাখাও হবে তাদের প্রধান এক দায়িত্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়