শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৪:১৭ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর চিড়িয়াখানায় পাঁচদিন পর জানা গেল বেঁচে নেই জলহস্তী লিয়ন

আফরোজা সরকার: রংপুর চিড়িয়াখানায় একটি জলহস্তী মারা যাওয়ার পাঁচ দিন পর মৃত্যুর বিষয়টি প্রকাশ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী। জানা যায়, গত শনিবার লিয়ন নামের জলহস্তীটি হঠাৎ করে মারা যায়। এরপর অত্যন্ত গোপনীয় ভাবে  চিড়িয়াখানার পূর্বপাশ্বে জলহস্তীটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।বিষয়টি কাউকে জানানো না হলেও গতকাল বৃহস্পতিবার মৃত্যুর বিষয়টি প্রকাশ পায়।

রংপুর চিড়িয়াখানার একটি সূত্র জানিয়েছে, প্রায় ১৬ বছর আগে জলহস্তীটিকে ঢাকা থেকে রংপুর চিড়িয়াখানায় আনা হয়। কিছুদিন আগে জলহস্তীটি আঘাত প্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে।  চিকিৎসা চলছিল। কিন্তু চিকিৎসা দিয়েও তাকে শেষ পর্যন্ত রক্ষাকরা যায়নি। মৃত্যু কালে জলহস্তীটির বয়স হয়েছিল ৩৯ বছর ৩ মাস ২ দিন। বর্তমানে আরও দুটি হলহস্তী রংপুর চিড়িয়াখানায় রয়েছে।

রংপুর চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, নগরীর হনুমানতলা এলাকায় ১৯৮৯ সালে প্রায় ২১ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় রংপুর চিড়িয়াখানা। এটি দর্শনার্থীদের জন্য ১৯৯২ সালে খুলে দেওয়া হয়। বর্তমানে রংপুর চিড়িয়াখানায় ৩৩ প্রজাতির ২‘শ২৪ প্রাণী রয়েছে।

রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী বলেন, জলহস্তী সাধারণত সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত বাঁচে। তবে এই জলহস্তীটি ৪০ বছর পূর্ণ হওয়ার কয়েকদিন আগে স্বাভাবিকভাবে মারা গেছে।

  • সর্বশেষ