শিরোনাম
◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৩:২১ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় লিগের জন্য এখনো প্রস্তুত নই: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সর্বশেষ মাঠে দেখা গেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির কাপের ফাইনালে, ১৮ ডিসেম্বর। ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে তাকে ওয়ানডে দলের বিবেচনায় নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । এরপর থেকে মাশরাফি মাঠের বাইরে; ২২ গজ থেকে দূরে।

[৩] জাতীয় দলের বিবেচনায় না থাকলেও মাশরাফি বারবারই জানিয়েছেন তিনি খেলা চালিয়ে যাবেন। সামনেই মাঠে গড়াবে প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।

[৪] চলতি মাসের ২০ কিংবা ২২ তারিখের মধ্যে শুরু হতে পারে লাল বলের এ প্রতিযোগিতা। মাশরাফিকে রেখে ইতিমধ্যে ৩৩ জনের দল বিসিবিকে দিয়েছে খুলনা। তবে বাংলাদেশের সফল এই অধিনায়ক জানালেন, তিনি এখনো খেলার জন্য প্রস্তুতি নেননি।

[৫] শুক্রবার ৫ মার্চ, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন, ‘জাতীয় লিগে খেলার ব্যাপারে এখনও চিন্তাভাবনা করিনি। এখনও প্রস্তুতি নেই। দেখা যাক। জাতীয় লিগ তো চারদিনের ম্যাচ। তাই এখনও ভাবছি না। দেখা যাক।’

[৬] ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার পরিকল্পনায় নিজেকে এখনও স্থির রেখেছেন রেকর্ড ৫০ ওয়ানডে জিতে অধিনায়কত্ব ছাড়া মাশরাফি। ‘ঘরোয়া ক্রিকেট তো খেলছি। করোনার জন্য খেলাধুলা হচ্ছে না। এখন কারো কাছেই কোনো পরিকল্পনা নেই। ব্যক্তিগতভাবে প্রত্যেকটা খেলোয়াড় নিজের মত করেই প্রস্তুতি নিচ্ছে। আশা করছি সামনে ঘরোয়া ক্রিকেট শুরু হবে। যেহেতু এনসিএল হচ্ছে, তারপর দেখা যাক।’

[৭] জাতীয় লিগের জন্য প্রস্তুতি নিচ্ছে দলগুলো। খুলনা বিভাগীয় দলে মাশরাফিসহ ৩৩ জন ক্রিকেটারকে নেওয়া হয়েছে। এই তালিকায় আছেন সাকিব আল হাসানও। সর্বশেষ ২০১৭-২০১৮ মৌসুমে জাতীয় লিগে খুলনার হয়ে খেলেছেন মাশরাফি। - রাইজিং বিডি/ ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়