শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ের গড়েয়া জনসেবা ক্লিনিককে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকার জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার অবৈধভাবে পরিচালনার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার প্রতিষ্ঠানটিতে গিয়ে অনুমোদনের কোন কাগজপত্র দেখাতে না পারায় ও অবৈধভাবে ক্লিনিক পরিচালনার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করে ক্লিনিকটি সিলগালা করে বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

[৩] জানা যায়, ওই ইউনিয়নের কিসামত তেওয়ারীগাঁও মুন্সিপাড়ায় মূল সড়কের পাশেই গড়ে উঠা জনসেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন থেকে অবৈধভাবে চিকিৎসা সেবার নামে মানুষের সাথে প্রতারণা করে আসছে। প্রতিষ্ঠানটির নেই লাইসেন্স, নিজস্ব ভবন, পর্যাপ্ত যন্ত্রপাতি ও দক্ষ জনবল। মেডিকেল প্র্যাকটিস অ্যাক্ট (১৯৮৩) অনুযায়ী ক্লিনিক ও ডায়াাগনস্টিক সেন্টার গড়ে তুলতে হলে প্রথম শর্ত হলো নিজস্ব ভবন থাকতে হবে।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সনদ পত্র, পৌরসভা/ইউনিয়নের বর্জব্যবস্থাপনা চুক্তিপত্র, নিয়োগ প্রাপ্ত ২ জন মেডিকেল অফিসার, প্রশিক্ষণ প্রাপ্ত ৪ জন নার্স, প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান, স্ইুপার, আয়া, বিশেষজ্ঞ ডাক্তারের সম্মতি পত্র ও প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম। কিন্তু জনসেবা ক্লিনিক ও ডায়াগনষ্টিক স্টোরটিতে এর একটিও নেই।

[৫] সিভিল সার্জন ডা. মাহাফুজার রহমান সরকার জানান, ওই দিন ক্লিনিকে গিয়ে অনিয়মের জন্য ক্লিনিকটি সিলগালা করে বন্ধ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি মো: আব্দুল কাইয়ুম খান এ রায় প্রদান করেন। এ সময় সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: ফারুক হোসেন, ড্রাগ সুপার জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়