শিরোনাম
◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০৯:০৪ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে দেশে স্বাধীনতা দিবস পালন হয় প্রতি ৩ মিনিটে ১বার কুরআন খতমের মাধ্যমে

ইসলামিক ডেস্ক: আটলান্টিকের পূর্ব কিনারা ঘেষে আফ্রিকার পশ্চিম প্রান্তের দেশ সেনেগাল। এক লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশত বাইশ বর্গ কিলোমিটারের দেশটির রাজধানী ডাকার। বাংলাদেশ থেকে সেনেগালের সময়ের ব্যবধান ৫ ঘন্টার। দেশটির জনসংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখের বেশি। সেনেগালে শতকরা ৯৪ ভাগ মুসলমান। এই মুসলিমরা শুধু নামেই মুসলিম নয়; তারা যথেষ্ট ধার্মিক। ধর্ম চর্চায় সেনেগালবাসীর বেশ সুনাম রয়েছে।

৪ এপ্রিল সেনেগালের স্বাধীনতা দিবস। ১৯৬০ সালে ফ্রান্স থেকে তারা স্বাধীনতা লাভ করে। সেনেগালের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান আফ্রিকার অন্যান্য দেশের মতো হলেও আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। সেটা হলো, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে আয়োজিত সমাবেশে দাঁড়িয়ে পবিত্র কোরআন খতম দেওয়া হয়। তখন প্রতি ৩ মিনিটে ১বার পবিত্র কুরআনুল কারীম খতম দেন তারা।

সেটা হেলো এভাবে, অনুষ্ঠানে উপস্থিত কোরআন তেলাওয়াতে আগ্রহীদের আগে থেকেই এক পৃষ্ঠা করে ভাগ করে দেওয়া হয়। সেনেগালের প্রচলিত কোরআন শরিফগুলো ৩০০ পাতার (৬০০ পৃষ্ঠা)। সে হিসেবে কোরআন খতম দিতে প্রয়োজন হয় ৬শ’ মানুষের মাত্র ২ থেকে ৩ মিনিট। মানুষ বেশি হলে একাধিক খতম দেওয়া হয়। কোনো দেশের স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় এটি একটি নতুন মাত্রা। - আওয়ার ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়