শিরোনাম
◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০১:০৯ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণে বিশ্ববিদ্যালয়সমূহেকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান ইউজিসি’র

শরীফ শাওন: [২] বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, পরনির্ভরশীলতা কমাতে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দক্ষ জনবল তৈরি করতে হবে। গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত ও মানসম্পন্ন স্নাতক তৈরিতে কাজ করছে ইউজিসি।

[৩] বৃহস্পতিবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ও এপিএএমএস (সফট্ওয়্যার) বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে কমিশনের সদস্য প্রফেসর ড. আবু তাহের বলেছেন, উন্নয়নশীল দেশে (ডিসি) উত্তরণে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সামগ্রিক কর্মকাণ্ড ও দক্ষতা দিয়ে আগামীতে টেকসই উন্নয়ন অর্জন ও উন্নত দেশে রূপান্তরে বিশ্ববিদ্যালয়সমূহকে জোরালো ভূমিকা রাখতে হবে।

[৪] বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত সকলকে তিনি সততা ও নিষ্ঠার সাথে সরকারের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, উত্তরণে কী কী করণীয় তার আলোকে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঢেলে সাজাতে হবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সফল বাস্তবায়নকারীদের দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এসময় তিনি পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও লক্ষ্য পূরণে সংশ্লিষ্টদরকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়