শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০১:২২ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম শ্রেণির নন ক্যাডার গেজেটেড কর্মকর্তা পদ সৃজন করার অনুরোধ

আনিস তপন : [২] জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে এরআগে ৯০টি প্রথম শ্রেণির (নন ক্যাডার) পদ সৃজনের প্রস্তাব দেওয়া হলে মাত্র পাঁচটি পদের অনুমতি দেওয়া হয়।

[৩] আরও বলা হয়, সাংগঠনিক কাঠামোতে ১০ম গ্রেডের সর্বমোট ৪৭০টি অনুমোদিত পদ রয়েছে। এরমধ্যে পদোন্নতিযোগ্য প্রথম শ্রেণির (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা) পদ সংখ্যা মাত্র ২৫।

[৪] সম্প্রতি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাডার ও কম্পোজিশন রুলস সংশোধন করে বিভিন্ন সচিবালয়ের মতো অনুমোদিত ভিত্তি পদের (৯ম গ্রেড) এক-তৃতীয়াংশ পদে ফিডার পদধারীদের মধ্য থেকে পদোন্নতির সুযোগ সৃষ্টির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু এই প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ এই মন্ত্রণালয়ের ভিত্তি পদে বিসিএস ক্যাডার কর্মকর্তারা সরাসরি যোগদান করেন। [

৫] বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ সচিবালয়, সরকারি কর্ম কমিশন সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ে ভিত্তি পদে (৯ম গ্রেড) সাধারণত ক্যাডার সর্ভিসের কর্মকর্তাদের পদায়ন করা হয় না। এতে এই সচিবালয়ের দপ্তরসমূহের ভিত্তিপদ তুলনামূলকভাবে ফাঁকা থাকায় এই পদগুলোর এক-তৃতীয়াংশ পদে ফিডার পদ থেকে পদোন্নতি দেওয়ার সুযোগ থাকে। সম্পাদনা: রায়হান রাজীব, মোহাম্মদ রকিব

  • সর্বশেষ