শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ১২:৪৫ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মৌসুম পরিবর্তনের কারণে ডায়রিয়া-নিউমোনিয়ার প্রাদুর্ভাব বাড়ছে: শিশু হাসপাতালের পরিচালক

শাহীন খন্দকার: [২] অধ্যাপক সৈয়দ সফি আহমেদ আরও বলেন, ফুসফুসের সংক্রমণ জনিত একটি রোগ হল নিউমোনিয়া। সদ্যোজাত শিশুরা বিশেষ করে এই রোগে আক্রান্ত হয়।

[৩] শুধু শিশুরাই নয়, বয়স্কদের মধ্যেও এই রোগে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তাই আবহাওয়া পরিবর্তনের আগেই সর্তক হওয়াটা খুব জরুরী। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর ৪ ভাগই নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত। অভিভাবকদের বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন তিনি।

[৪] পরিচালক বলেন, প্রতিদিন বর্হিবিভাগে ১০ থেকে ১২ শিশু রোগী দেখা হতো। এখন বেড়ে গিয়ে ২০ থেকে ৫০। শিশুদের বিশুদ্ধ পানি খাওয়ানো, বাসি খাবারসহ বাজারের খোলা খাবার হতে বিরত রাখতে হবে। পাতলা পায়খানা শুরু হলে খাবার স্যালাইন খাওয়ানো শুরু করতে হবে। শিশুকে ৬ মাস মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবারসহ,শিশু পানিশূন্যতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

[৫]পরিষ্কার-পরিচ্ছন থাকার পাশাপাশি ধূলাবালি থেকে শিশুদের দূরে রাখা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ানোরও পরামর্শদেন পরিচালক। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়