শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মোদির সফরে সমঝোতা স্মারক চূড়ান্ত করতে আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর

কূটনৈতিক প্রতিবেদক: [২] একদিনের সংক্ষিপ্ত সফরে ড. এস জয়শঙ্কর সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠকে মিলিত হবেন।

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় আসছেন। ২৭ মার্চ উভয় প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।

[৪] পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে কানেক্টিভিটি, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা ও কোভিড পরবর্তী সময়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

[৫] ভারত থেকে আমাদের প্রচুর কাঁচামাল আসে। এই মালামালের জন্য আমদানি রপ্তানি বাধা দূর করার বিষয়ে আলোচনা হবে।

[৬] প্রতিমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সফরকালে দুই দেশের মধ্যে একটি ট্রেন সার্ভিস উদ্বোধন হবে বলে আশা করছি।[৭] মোদীর সফর সামনে রেখে গত ২৮ থেকে ৩১ জানুয়ারি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নয়াদিল্লি সফর করেন। সেসময় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়