শিরোনাম
◈ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো ◈ যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল ◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৮:২৭ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক দশকে ভারত ও পাকিস্তানকে পিছে ফেলে রপ্তানিতে অভাবনীয় অগ্রগতি করেছে বাংলাদেশ: ওয়াল স্ট্রিট জার্নাল

সালেহ্ বিপ্লব: [২] বিশেষ প্রতিবেদনে মাইক বার্ড লিখেছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হতে যাচ্ছে।

[৩] শুরুতেই তিনি বলেন, এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশ পেয়েছে দেশটি, যা অর্থনৈতিক উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

[৪] দক্ষিণ এশিয়ার জন্য বাংলাদেশ হয়ে দাঁড়িয়েছে উন্নয়নের মডেল। উন্নত দেশে পরিণত হতে দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনাম যে স্তরগুলো অতিক্রম করেছে, তাই দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও।

[৫] মাইক লিখেছেন, রপ্তানিভিত্তিক অর্থনীতি যে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ে উন্নীত হতে সাহায্য করে, বাংলাদেশ তার উদহারণ। আর এই রপ্তানির প্রধানতম শক্তি তৈরি পোশাক শিল্প।

[৬]গত এক দশকে বাংলাদেশের রপ্তানি ৮০ শতাংশ বেড়েছে, যখন ক্রমেই পেছনের দিকে গেছে ভারত ও পাকিস্তান।

[৭] ২০১১ সালের রেকর্ড টেনে মাইক বার্ড তার রিপোর্টে বলেন, ডলারের হিসেবে ভারতের মাথাপিছু জিডিপি বাংলােদেশের চেয়ে ৪০ শতাংশ বেশি ছিলো। গত বছর, ২০২০ সালে মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকে গেছে বাংলাদেশ। অতিমহামারির অতিমন্দায় এমনটি ঘটেছে, এটি দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করা হচ্ছে। কিন্তু মাইক বার্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বরাতে লিখেছেন, ব্যবধানটা আরো কিছুদিন থাকবে।

[৮] উন্নয়নের বর্তমান অবস্থায় বাংলাদেশকে পণ্য উৎপাদনের ক্ষেত্রে মূল্য সংযোজনের হার বাড়াতে হবে। বাড়াতে হবে পণ্যের বহুমুখীকরণ। সেই সঙ্গে এশিয়ার সাপ্লাই চেইনে নিজেদের অবস্থান শক্ত করতে হবে, পরামর্শ দিয়েছেন প্রতিবেদক মাইক বার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়