শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০৬:১৯ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির বড় জয়

স্পোর্টস ডেস্ক : [২] ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনকে ৪-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে গেলো সিটিজেনরা। মঙ্গলবার (২ মার্চ) রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ১৫ মিনিটে আত্মঘাতি গোলে এগিয়ে যায় ম্যানসিটি।

[৩] মিনিটে সমতায় ফেরে উলভারহ্যাম্পটন। তবে আক্রমণাত্মক সিটির বিপক্ষে এই সমতা ধরে রাখতে পারেনি তারা। ৮০ মিনিটে গ্যাব্রিয়েল জেসাসের লক্ষ্যভেদে সমতা ভাঙে ম্যানচেস্টার। ৯০ মিনিটে মাহরেজের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। আর যোগ করা সময়ে জেসাস নিজের জোড়া পূর্ণ করলে বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার দল।

[৪] এই জয়ে ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ম্যানচেস্টার সিটি। আর এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৫০। - দ্য সান / আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়