শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০৩:০৩ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুশতাকের মৃত্যুতে বিদেশিদের অনেক বক্তব্য শিষ্টাচার বহির্ভূত: তথ্যমন্ত্রী

সমীরণ রায়: [২] ড. হাছান মাহমুদ আরও বলেন, মুশতাকের মৃত্যুতে আমিও ব্যথিত। এবং এই মৃত্যু কিভাবে হয়েছে তা উদঘাটনের জন্য একটি তদন্ত কমিটি হয়েছে। তাদের রিপোর্ট পাবার পরই বোঝা যাবে তার মৃত্যু কিভাবে হয়েছিল। কিন্তু এনিয়ে কিছু বিদেশি রাষ্ট্রদূতরা বিবৃতি দিলেন। তাদের দেশেও এই আইন আছে, গ্রেপ্তার ও শাস্তি হয়।

[৩] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এখন স্বনির্ভর রাষ্ট্র, আমরা নিজের টাকায় পদ্মাসেতু করেছি, কারো ওপর নির্ভরশীল নই। সুতরাং তড়িঘড়ি করে এধরণের বক্তব্য দেওয়ার আহবান জানাই।

[৪] তিনি বলেন, বিবৃতিটি জাতিসংঘ থেকে দেওয়া নয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অনেকজন কমিশনারের একজন একটি বিবৃতি দিয়েছেন। তিনি একসময় চিলির প্রেসিডেন্ট ছিলেন, সেসময়ও অনেক মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে।

[৫] হাছান মাহমুদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার লংঘিত হয়, ফ্রান্সে নির্বিচারে মানুষ হত্যা হয়। গুয়ান্তামো বে'তে নির্যাতন হয়, তখন কি তারা বিবৃতি দিয়েছিলেন! আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রয়োজন নেই।

[৬] তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপপ্রচার চালিয়েছেন টিকায় কাজ করবে না। কিন্তু তিনিই এখন টিকা নিয়েছেন। জলঘোলা করে পানি খাওয়ার মতো।

[৭] মঙ্গলবার সময়ের আলো পত্রিকার ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব একথা বলেন। সম্পাদনা: শাহনুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়