শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০১:২৮ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭ কলোনীর মালিকসহ ৫৭৪ পরিবার পাচ্ছে অর্থ-চাল ও ঢেউটিন

মিলটন খন্দকার: [২] গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় কলোনীতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭টি বাড়ির মালিকসহ ৫৭৪ পরিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে পাবে নগদ অর্থ, চাল ও টিন। এর মধ্যে শুধু ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালারা পাবেন টিন। গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ওই প্রতিশ্রুতি দিয়েছেন।

[৩] এসময় গাজীপর জেলা কার্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. মাসুদুর রহমান, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্বাস উদ্দিন খোকন তার সাথে ছিলেন ।

[৪] এ সময় জেলা প্রশাসক বলেন, বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে দূযোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রতি পরিবারকে ৩০ কেজি করে চাল দেয়া হবে। আর কলোনীর মালিকদের জন্য ঢেউটিন-টাকা ছাড়াও তাদের ক্ষতিগ্রস্ত ভাড়াটের প্রতি পরিবারের জন্য ৫হাজার করে টাকা বরাদ্ধ চেয়ে মন্ত্রণালয়ে চাহিদা দেয়া হয়েছে। বরাদ্ধ পাওয়ার পর ওই টিন এবং টাকা বিতরণ করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজন হবে ১৭ মেট্রিক টন চাল এবং প্রায় ২৮লাখ টাকা।

[৫] জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার তাশাররফ হোসেন জানান, গত রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে বাইমাইল এলাকার কয়েকটি কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ১৭টি বস্তির ৫৭৪টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে।

[৬] স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন জানান, ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের জন্য বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিন বেলা খাবার বরাদ্দ দেন এবং প্রতি পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে দেয়ারও প্রতিশ্রুতি দেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়