শিরোনাম
◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০১:৫৩ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে অনলাইনে হবে কোরআন প্রতিযোগিতা

রাশিদ রিয়াজ : ইরানে প্রতিবছরের মত এবারো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে কোভিড পরিস্থিতির কারণে তাহবে অনলাইনে। তেহরানে ৩৭তম এ প্রতিযোগিতায় ২৬টি দেশের ৫৭ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। আগামী শনিবার এ প্রতিযোগিতা শুরু হচ্ছে বলে জানান আয়োজকদের অন্যতম কর্মকর্তা হামিদ মাজিদিমেহর। আইআরআইবি কোরান চ্যানেল এ প্রতিযোগিতা সম্প্রচার করবে। তেহরান টাইমস

গত বছর অনলাইনে এধরনের প্রতিযোগিতায় ৬৭ টি দেশ থেকে ৪১১ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। কোরান তেলাওয়াৎ, কোরাআনের বিষয় বস্তু স্মরণ ও কোরআনের ব্যাখ্যায় এসব প্রতিযোগীদের মধ্যে ১২২ জন সেমিফাইনাল পর্বে উন্নীত হয়েছিলেন। তাদের নির্বাচিত করেছিলেন ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, ইন্দোনেশিয়া, সুদান, তিউনিশিয়ার আলেমগণ। তবে এবারের প্রতিযোগিতায় পুরস্কারের সংখ্যা আরো বৃদ্ধি করা হয়েছে। এধরনের প্রতিযোগিতার অংশ হচ্ছে কোরান সম্পর্কে জানা, এ ঐশী কিতাবের বাণী অনুসরণ করা, মুসলিম জাতির মধ্যে শান্তি ও সখ্যতা স্থাপন করা। একই সঙ্গে কোরান ইসলামি সমাজে জীবন্তভাবে কার্যকর ও গতিশীল রয়েছে সে মর্মার্থ উপলব্ধি করা।

  • সর্বশেষ