শিরোনাম
◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী 

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ১২:০৮ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২১, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদুল ইসলাম: ‘জান ও জবান’ প্রসঙ্গ আসার কারণ

মুরাদুল ইসলাম : আওয়ামী লীগের ক্ষমতায় থাকার একটা শক্ত ভিত্তি হলো, তারা না থাকলে বাংলাদেশ অপ্রগতিশীল মৌলবাদী হয়ে যাবে। এই জায়গায় তাদের কিছু গ্রাউন্ড আছে। এই ন্যারেটিভের ওপরে তারা আছে, ফলে তাদের শাসনের বিরুদ্ধে ওঠা যেকোনো আলাপকে তারা বুদ্ধিবৃত্তিকভাবে ডিল করে প্রগতিশীলতা ভার্সেস মৌলবাদের ডাইকোটোমিতে ফেলে। জান ও জবানের প্রসঙ্গ এই কারণে এসেছে। এর মাধ্যমে জিনিসটাকে ‘মৌলবাদ ভার্সেস প্রগতিশীলতা’ ডাইকোটমিতেই নেওয়া গেল। মানে, আলাপ যেইটা ছিল, সেটা কিন্তু দ্রুতই বদলে গেছে ও যাচ্ছে। আপনার কাছে মনে হইতে পারে, এমন ক্লেইম শিক্ষিত সেন্সিবল কোনো লোক কি করতে পারে? কিন্তু আসলে এটাই স্ট্র্যাটেজি, প্রথম ক্লেইম হতে হবে আউটরেজিয়াস। দেখলেই যাতে অন্যদের মনে হয়, এইটা কী বললো। তারা এরে মক করতে থাকবে, আলাপ করতে থাকবে, এটাক করতে থাকবে। এই এটাক দেখতে দেখতে আবার অন্যপক্ষও তাদের কথা অল্প অল্প বলতে শুরু করবে। এবং অচিরেই আমরা অন্য ডিসকোর্স পাবো। যা বৃহত্তর যে ন্যারেটিভটা ছিল, তারে বদলে দেবে। রাজনীতি, সমাজ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়