শিরোনাম
◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০২:৩৯ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলজাজিরার প্রতিবেদন ও মুশতাক আহমেদের মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রে কেউ প্রশ্ন তোলেনি: পররাষ্ট্রমন্ত্রী

বাশার নূরু: [২] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সফরে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী, কয়েকজন কংগ্রেসম্যান এবং জাতিসংঘ মহাসচিবসহ অনেকের সাথে বৈঠক হয়েছে। কোনো বৈঠকে কেউ আলজাজিরার প্রতিবেদন বা মুশতাক আহমেদের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেনি। শুধু যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বাংলাদেশি সংবাদকর্মীরাই এসব নিয়ে প্রশ্ন করেছেন।

[৩] যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

[৪] তিনি বলেন, বাংলাদেশে কিছু হলেই, বিদেশি দূতাবাসগুলো উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়, যেগুলো বন্ধ হওয়া উচিত।

[৫] পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে হত্যাকাণ্ডসহ নানা ঘটনা ঘটে, বাংলাদেশ বা অন্য দেশ সেগুলো নিয়ে নাক গলায় না। কিন্তু বাংলাদেশে কিছু ঘটলে বিদেশি দূতাবাস কী বলে সেদিকে তাকিয়ে থাকে গণমাধ্যম। এই সংস্কৃতি বন্ধের আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়