শিরোনাম
◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৭:১১ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চৈত্র দুপুর’ ছবি থেকে সরে গেলেন মডেল ও অভিনেত্রী সাবরিনা প্রমি

ইমরুল শাহেদ: জেসমিন আক্তার নদী পরিচালিত ‘চৈত্র দুপুর’ ছবিটি থেকে ব্যাটে-বলে না মেলায় সরে গেছেন মডেল ও অভিনেত্রী সাবরিনা প্রমি। ছবি সংশ্লিষ্ট পরিচালক সায়মন তারিক বলেন, ‘সাবরিনা প্রমি ছবিটি ছেড়ে দেওয়ায় ভালো হলো। সে চরিত্রে আমরা নিতে পারছি আইরিন সুলতানাকে।’ সাবরিনার সঙ্গে সমস্যা কি হয়েছে জানতে চাওয়া হলে সায়মন বলেন, ‘তিনি বারবারই তাকে প্রথম নায়িকার সঙ্গে তুলনা করছিলেন।

তার চাইতে ভূমিকা বেশি বেশি চাইছিলেন, যা চিত্রনাট্যের বাইরে। প্রমির মতো একজন অভিনেত্রীর জন্য আমি গল্প বদলাতে পারি না। যে প্রোজেক্ট নিয়ে কাজে নেমেছি একজন নায়িকার জন্য তো তা বদলে ফেলতে পারি না। তার জন্য শুভকামনা রইলো তিনি ভালো করুন।’ এটা ছিল সাবরিনার প্রমির প্রথম ছবিতে। প্রথম ছবিতেই এ ধরনের একটি পরিস্থিতি হওয়ায় প্রমির ভবিষ্যত চলচ্চিত্র ক্যারিয়ারের কি হবে এই নিয়ে সন্দেহ রয়েছে।

ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর পান্ডুলিপি যাওয়ার আগে সাবরিনা প্রমি এফডিসিতে এ রিপোর্টারকে বলেন, ‘একটা সময়ে ভাবতাম চলচ্চিত্রে আসব না। পরে সিদ্ধান্ত বদল করেছি।’ কেন বদল করেছেন সেটা তিনি কিছু বলেননি। সাবরিনা প্রমি দীর্ঘদিন থেকে ফেসবুকে এ রিপোর্টারের সঙ্গে যুক্ত থাকার কারণে মাঝেমধ্যেই কথা হতো। বলেছিলেন, তিনি একজন ঘরকুনো মেয়ে। কাজ না থাকলে খুব একটা ঘরের বাইরে যান না। এর কিছুদিন পর ফেসবুকে তার কিছু ছবি দেখার পর মনে হলো তার মধ্যে একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন থেকে তার চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া।

সাবরিনা প্রমি বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি নাটক, মিউজিক ভিডিওতে কাজ করছেন। প্রশ্ন হচ্ছে, যে অঙ্গন থেকে সাবরিনা প্রমিরা আসছেন সে অঙ্গনের সঙ্গে চলচ্চিত্রাঙ্গনের পার্থক্য অনেক। এখানে বহুজাতিক কোম্পানির দাপট নেই। এ স্থানটি হলো শিল্পচর্চার। এখানে অর্থলগ্নী হয়, বিনোদনের মাধ্যমে শিল্পচর্চাকে এগিয়ে নেওয়ার জন্য। এর সঙ্গে সামঞ্জস্য রক্ষার জন্য অর্থলিপ্সা সাফল্যের অন্তরায় হয়ে উঠে। বহুজাতিক কোম্পানির সঙ্গে যারা কাজ করেন, তাদের মন-মানসিকতা ভিন্ন হয়ে যায়। সাবরিনা প্রমিকে চলচ্চিত্রের একজন হয়ে উঠতে হলে চলচ্চিত্র প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতি রেখেই চলতে হবে। আর সেটা তার পক্ষে সম্ভব। কারণ তার মধ্যে একটা শিল্পী মনও আছে। যারাই এর বাইরে গেছেন তারা আর চলচ্চিত্রে থাকতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়