শিরোনাম
◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ!

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৬:২৪ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নূরানী মাদ্রাসা সুপারের হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইসমাইল হোসেন সুজন (৩২) নামে এক নূরানী মাদ্রাসার সুপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মার্চ) ভোরে এ মরদেহ উদ্ধার করা হয়।

[৩] ইসমাইল হোসেন সুজন সদর উপজেলার হলিধানী গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চার বছর ধরে বড়বাড়ি নূরানী মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব করে আসছিলেন। চাকরির সুবাদে বাজার গোপালপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে তিন বছর ধরে ভাড়াটিয়া হিসেবে রয়েছেন। ইমাম বুখারী নামে তার ১০ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

[৪] বাজার গোপালপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ইসমাইল হোসেন সুজনের ঘরে হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। হাত-পা বেঁধে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করছে পরিবার ও স্থানীয়রা। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়