শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৩:১৩ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপার বন্ধ

সাদেক আলী : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে। এতে করে বিপাকে পড়েছেন পদ্মা পারের জন্য অপেক্ষারত যাত্রীরা।

বিআইডব্লিউটিসির ম্যানেজার আহম্মদ আলী জানান, ঘন কুয়াশার কারণে শীত শেষে ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহেও দুই দিন ফেরি বন্ধ ছিল। তবে ফেরি চলাচলরত অবস্থাতেই সোমবার সকালে আবারও অসময়ের ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, বহরের ১৭ ফেরির মধ্যে ১৫ টি ফেরি চলাচল করছিল। ঘনকুয়াশার কারণে বয়াবাতি কিছুই দেখা না যাওয়ার কারণে ফেরি চলচাল বন্ধ করে দেয়া হয়। জলবায়ু পরিবর্তনের কারণে এমনটি হচ্ছে।

ফেরি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষমান যানের লাইন বাড়ছে। ফেরিতে আধুনিক ফগ লাইট স্থাপনের দাবি ভুক্তভোগীদের। আগে যে ফেরিতে ফগ লাইট ছিল সেগুলো কার্যকর নেই। সাড়ে ১০ কিলোমিটারের এই নৌপথ তাই কুয়াশায় পারি দেয়া যাচ্ছে না।

এই নৌরুটের ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪শ স্পীডবোর্ট এবং ট্রলার সবই চলাচল বন্ধ। ইত্তেফাক, সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়