শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০১:১৫ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশুর চ্যানেলে ডুবে যাওয়া কার্গোর উদ্ধার কাজ শুরু সোমবার

বাগেরহাট প্রতিনিধি: [২] সোমবার (০১ মার্চ) সকালে উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার শেখ ফখর উদ্দিন।

[৩] এর আগে শনিবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে পশুর চ্যানেলের বানিয়াশান্তা এলাকায় ইসমাইলের ছিলায় এই কার্গোডুবির ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটিতে ৮৪৮ টন কয়লা ছিল। মোংলা বন্দরের হারবাড়িয়ায় নোঙর করা মাদার ভ্যাসেল থেকে ইস্টার্ন প্রাইভেট লিমিটেডের আমদানি কলা কয়লা নিয়ে জাহাজটি যশোর জেলার নওয়াপাড়া নৌবন্দরে যাচ্ছিল।

[৪] মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেছেন, কার্গোডুবির ঘটনায় কার্গোর মাস্টার মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে তিনি ঘন কুয়াশা ও স্রোতের কারণে কাত হয়ে জাহাজটি ডুবে গেছে বলে জানিয়েছেন।

[৫] লাইটার জাহাজ পরিবহন ঠিকাদার (ক্যারিয়ার) মো. কামাল হোসেন বলেন, ডুবে যাওয়া কার্গোটি মূল চ্যানেলের পাশে রয়েছে। কার্গোতে থাকা নাবিক ও শ্রমিকরা সবাই নিরাপদে রয়েছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা কার্গোটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করছি।

[৬] রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ফখর উদ্দিন বলেন, মোংলা বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণে পশুর নদীর ইসমাইলের ছিলা নামক স্থানে জাহাজটি ডুবে যায়। এমভি বিবি-১১৪৮ নামের কয়লা বোঝাই কার্গোটি চ্যানেলের পাশে রয়েছে। বন্দরের নৌযান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

[৮] আমরা জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা কার্গোটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। সোমবার সকাল নাগাদ উদ্ধার কাজ শুরু হতে পারে বলে মালিকপক্ষ জানিয়েছেন। তারপরও বন্দর কর্তৃপক্ষের কোনো সহযোগিতা তারা চাইলে আমরা সহযোগিতা করব।

  • সর্বশেষ