শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪০ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

ইসমাঈল ইমু: [২] শনিবার দেশে ফেরেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।

[৩] সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে নৌবাহিনী প্রধান বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি প্রদর্শনীতে অংশ নেয়া বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ প্রত্যয় পরিদর্শন করেন। আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া এবং প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

[৪] নৌপ্রধানের এ সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

 

  • সর্বশেষ