শিরোনাম
◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের ◈ বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ কোথায়, কীভাবে ও কেন অপ্রতীমকে হত্যা করা হলো, জানাল পুলিশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩২ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

ফিরোজ আহম্মেদ : [২] ঝিনাইদহের কালীগঞ্জে স্বামীর হাতে মনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছে। নিহত মনোয়ারা উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী।

[৩] বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পারিবারিক কলহের জের ধরে শুকুর আলী মনোয়ারাকে মারধর করে। এক পর্যায়ে শুকুর আলী মনোয়ারাকে ধাক্কা দিলে দেওয়ালে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এতে সে অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের সদস্যরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে পরিবারের সদস্যরা মনোয়ারাকে হাসপাতালে ভর্তি করার সময় স্ট্রোক করেছে বলে তথ্য দেয়।

[৪] এ ঘটনার পর থেকে তার স্বামী শুকুর আলী পলাতক রয়েছে। নিহত মনোয়ারা দুই মেয়ে ও একটি ছেলে রয়েছে।

[৫] এদিকে পরিবারের সদস্যরা বলছে, স্বামী স্ত্রীর গোলযোগের সময় তার ছেলে ঠেকাতে যায়। এসময় ছেলে ধাক্কায় মা দেওয়ালে আঘাতপ্রাপ্ত হলে অসুস্থ্য হয়ে পড়ে।

[৬] কালীগঞ্জ থানার এসআই সুজাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তার স্বামী পলাতক রয়েছে। তবে এখনি বলা যাচ্ছে না কীভাবে তার মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ