শিরোনাম
◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও)

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৯ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসল র‌্যাবের অভিযানে ভুয়া র‌্যাব আটক

সুজন কৈরী: [২] র‌্যাব সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. ফরহাদ (৩০) নামের একজনকে আটক করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর চকবাজারের মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ব্যাটালিয়নটি। র‌্যাব-১০ এর এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, আটককৃতের কাছ থেকে ১টি র‌্যাব জ্যাকেট, ১টি মোবাইল ফোনসেট ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

[৩] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফরহাদ র‌্যাবকে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে চকবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় র‌্যাবের মতো জ্যাকেট পরিধান করে র‌্যাব সদস্য পরিচয়ে র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনার হুমকি দিয়ে বিভিন্ন কসমেটিক্স দোকানদারদের কাছে চাঁদা দাবী করছিলেন।
আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্র¯‘তি চলছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা এনায়েত কবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়