শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

শরীফ শাওন: [২] বৃহস্পতিবার দুপুর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীরা শহীদ মিানার সংলগ্ন সড়কে মানববন্ধন করেন। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ১ মার্চের মধ্যে খুলে দেওয়ার দাবি জানান। সেশনজট থেকে মুক্ত রাখতে পরীক্ষার আয়োজন এবং দ্রুত টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করে আবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের দাবি জানান।

[৩] রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে স্নাতক ও স্নাতকোত্তর বিভিন্ন বর্ষের চলমান পরীক্ষায় স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান। তারা বলেন, আবাসিক হল বন্ধ থাকলেও দ্রুত পরীক্ষার আয়োজন করা হোক। পরবর্তীতে প্রশাসনর আশ্বাসে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেন।

[৪] কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন। শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি একটাই পরীক্ষা চাই, শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাই’। যেখানে সবকিছু স্বাভাবিক সেখানে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার যোক্তিকতা নেই। এসময় দীর্ঘদিন একই সেমিস্টারে থাকার অভিযোগও জানানো হয়েছে। মানববন্ধনের পর উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।

[৫] বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় সম্মুখে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, হল বা ক্লাস চালু না হলেও স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করতে হবে। দীঘং ১১ মাস শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সেশনজটের সৃষ্টি হয়। এতে শিক্ষাজীবন দীর্ঘায়িত হবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

[৬] জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেট-বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

 

 

  • সর্বশেষ