শিরোনাম
◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্দামান সাগরে থাকা রোহিঙ্গাদের নিয়ে বিবিসির প্রতিবেদনে ভুল দাবি করা হয়েছে: বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক: [২] বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো ব্যাখ্যায় বলা হয়, ‘রোহিঙ্গা সংকট: জাতিসংঘ থেকে সাগরে ভাসা রোহিঙ্গাদের উদ্ধারের আহ্বান’ শিরোনামে বিবিসির প্রকাশিত প্রতিবেদন বাংলাদেশ সরকারের দৃষ্টিতে এসেছে।

[৩] জাতিসংঘের কথা উল্লেখ করে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এই রোহিঙ্গারা বাংলাদেশের উপকূলের দিকে ছিলেন।

[৪] ইউএনএইচসিআর ও জাতিসংঘের প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, নৌকাটি আন্দামান সাগরে অবস্থান করছিল।

[৫] আন্দামান সাগরে ভাসা নৌকাটি বাংলাদেশ থেকে ১৭শ কিমি, মিয়ানমার থেকে প্রায় ৪৯২ কিমি, থাইল্যান্ড থেকে ৩৬৩ কিমি, ইন্দোনেশিয়া থেকে ২৮১ কিমি এবং ভারত থেকে ১৪১ কিমি দূরে ছিল।

[৬] নৌকাটির অবস্থান বাংলাদেশের সাগরসীমা থেকে অনেক দূরে। আর অন্য দেশগুলোর সাগরসীমা থেকে কাছে।

[৭] পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, অন্য দেশগুলোর সাগরসীমার কাছে নৌকাটির অবস্থান হওয়ায় সে দেশগুলোর এই দায়িত্ব বহন করা উচিত এবং দেশগুলোর আন্তর্জাতিক আইন মেনে চলা ও রোহিঙ্গাদের বোঝা ভাগাভাগি করে নেওয়া উচিত।

[৮] অতীতে যখন এই অঞ্চলের অন্য দেশগুলো সাগরে ভাসা রোহিঙ্গাদের নিতে অস্বীকৃতি জানিয়েছে, তখন বাংলাদেশ সরকার তাদের উদ্ধারে এগিয়ে এসেছে।

[৯] বাংলাদেশ আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধাশীল বলেও উল্লেখ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়