শিরোনাম
◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম ◈ ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ: ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো ষাঁড়কে কোরবানি’ দেবে বাংলাদেশ ◈ সিলিকন ভ্যালিতে ব্যাপক ছাঁটাই: ভারতীয় টেক কর্মীদের ‘৬০ দিনে চাকরি না পেলে আমেরিকা ছাড়ার’ চাপ

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২২ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে হাফিজকে অবমাননা, ফিরিয়ে দিলেন প্রস্তাব

স্পোর্টস ডেস্ক :[২] বয়সের কোটা ৪০ ছুঁয়েছে, বুড়ো বয়সেও টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সেরা পারফর্মার মোহাম্মদ হাফিজ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরো পরিণত হয়ে উঠছেন তিনি। তবে অনেক দিন থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে নেই এই ডানহাতি ব্যাটসম্যান।

[৩] পিসিবির নতুন প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকার সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে পাকিস্তানের অন্যতম সেরা এই ক্রিকেটারকে। টি-টোয়েন্টি ক্রিকেটে একজন অভিজ্ঞ ও সেরা পারফর্মার হিসেবে তাকে নিম্নতম ক্যাটাগরিতে রাখায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিয়েছেন তিনি।

[৪] ২০১৯ বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের হয়ে ওয়ানডে বা টেস্ট খেলতে দেখা যায় না হাফিজকে। তবে টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সময়টা দারুণ কাটছে তার। সবশেষ ৯ ইনিংসে করেছেন পাঁচ ফিফটি। এই সময়ে বিশের নিচে আউট হয়েছেন কেবল দুইবার।

[৫] কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়ার পরেও হাফিজের ফিরিয়ে দেয়ার ঘটনা স্বীকার করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বুধবার এক বিবৃতিতে পিসিবি জানায়, সি’ ক্যাটাগরির চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল হাফিজকে। তিনি তা ফিরিয়ে দিয়েছেন। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়