শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৭ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবিতে ‘বর্ণমিছিল’

ডেস্ক রিপোর্ট: মাতৃভাষা বাংলার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করার দাবিতে ব্যতিক্রমী ‘বর্ণমিছিল’ অনুষ্ঠিত হয়েছে বরিশালে। আজ বুধবার নগরীর রুপাতলীর কালিজিরা এলাকায় এর আয়োজন করে ‘দুঃসাহসী’ নামের একটি সংগঠন।

‘সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার চাই’ স্লোগান নিয়ে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে মিছিলটি করা হয়। আরো আয়োজন করা হয় ভাষা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভাষার সঠিক চর্চা প্রয়োজন। ভাষার শুদ্ধ ব্যবহারে দরদ দিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাতৃভাষার জন্য জীবন দেয়ার ঘটনা একমাত্র বাংলার ক্ষেত্রেই ঘটেছে। এ জন্য ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। কিন্তু বাংলার শুদ্ধ ব্যবহার এখনো সম্ভব হয়নি। এটি নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সাঈদ পান্থ। অন্যান্যের মধ্যে স্থানীয় সমাজসেবা কর্মকর্তা, শিক্ষক নেতা, এনজিও কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি, সংগঠনটির সাধারণ সম্পাদক দুর্জয় সিংহ উপস্থিত ছিলেন। - বাংলা ২৪ লাইভ

  • সর্বশেষ
  • জনপ্রিয়