শিরোনাম
◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৫ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রবীন্দ্র সংগীত ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’ মিউজিক ভিডিও’র উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

ইসমাঈল ইমু: [২] ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অর্থ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শ্যামল কুমার মুখার্জীর সহধর্মিনী শর্মিলী চ্যাটার্জীর রবীন্দ্র সংগীত উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিউজিক ভিডিও’র শুভ উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

[৩] এসময় কমিশনার বলেন, রবীন্দ্র সংগীত চর্চার সাহস করাটা অনেক বড় ব্যাপার। শর্মিলী চ্যাটার্জী সাহস করে গেয়েছেন এবং অভিনয় করেছেন এটা সত্যিই প্রশংসনীয়। শুরুটা ভালো হয়েছে, আশা করি ভবিষ্যৎ আরো সুন্দর হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসি (অর্থ) শ্যামল কুমার মুখার্জী, শুভেচ্ছা বক্তব্য রাখেন শর্মিলী চ্যাটার্জী।

[৪] শর্মিলী চ্যাটার্জী ছোটবেলা থেকে সংগীত চর্চায় আছেন। পেশাগত জীবনে তিনি আইন পেশার সাথে জড়িত। মিউজিক ভিডিওটিতে অংশগ্রহণ করেন ডিসি (অর্থ) শ্যামল কুমার মুখার্জী ও তার সহধর্মিনী শর্মিলী চ্যাটার্জী। ডিএমপির পরিবারের সদস্য হিসেবে শ্যামল কুমার মুখার্জী ও শর্মিলী চ্যাটার্জী প্রথমবারের মত অভিনেতা অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন এএইচ তূর্য।

  • সর্বশেষ