শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফ সীমান্ত দিয়ে দেশে ফিরলেন মিয়ানমারের কারাগারে কারাভোগ করা ২৪ বাংলাদেশী নাগরিক

ইসমাঈল ইমু: [২] মঙ্গলবার সকালে মিয়ানমারের অভ্যন্তরে ১নম্বর এন্ট্রি/এক্সিট পয়েন্ট, মংডুতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিজিপি মিয়ানমারের কারাগারে সাজাভোগকৃত ২৪ বাংলাদেশী নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) কাছে হস্তান্তর করে।

[৩] বৈঠকে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান ও ৭ সদস্য বিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিয়ানমারের ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর কমান্ডিং অফিসার পুলিশ লে. কর্ণেল জ লিং অং। মিয়ানমার থেকে ফেরত আনা ২৪ বাংলাদেশী নাগরিককে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এর সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

[৪] স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতায় মিয়ানমারের সিট্যুয়ে প্রদেশের বাংলাদেশ কনস্যুলেটের মিশন প্রধান এর সার্বিক সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সংশ্লিষ্ট মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সাথে কার্যকর যোগাযোগ স্থাপনের মাধ্যমে মিয়ানমারের বিভিন্ন কারাগারে আটকে থাকা এই ২৪ বাংলাদেশী নাগরিককে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে।

  • সর্বশেষ