শিরোনাম
◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৮ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ৭ বসতঘর পুড়ে ছাই, আড়াই বছরের শিশুর মৃত্যু

আশিক এলাহী: [২] ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে আড়াই বছর বয়সী এক শিশু আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। উপজেলার পারুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটাখালী মধ্যম নাথ পাড়া এলাকায় সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা দিকে এই ঘটনা ঘটে। দগ্ধ হয়ে মারা যাওয়া শিশুটির নাম বিনায়েত নাথ। সে ওই এলাকার বিধান নাথের শিশুপুত্র।

[৩] ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা দিকে পারুয়া ইউনিয়নের কাটাখালী নাথপাড়া এলাকার একটি বসতঘরে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে তা আশেপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বসতঘরগুলোর সবাই দ্রুত ঘর থেকে বের হয়ে এলেও শিশুপুত্র বিনায়েত নাথ বের হতে পারেননি। এতে ঘরের ভেতরেই দগ্ধ হয়ে মারা যায় শিশুটি।

[৪]খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর পুড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

[৫]নিহত শিশুর পিতা বিধান নাথ বলেন, ঘরে আগুন লাগার পর চারদিক ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা যে যেভাবে পেরেছেন ঘর থেকে বাইরে বের হয়ে এসেছেন। তবে শিশুটি বের হতে পারেননি।

[৬] স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ তালুকদার বলেন, বসতঘরে আগুন লেগে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুড়ে গেছে বিধান নাথ, বিকাশ নাথ, প্রদীপ নাথ, সুজিত নাথ, সুকুমার নাথ, ঝন্টু নাথ ও টুন্টু নাথ'র মালিকানাধীন ৭টি বসতঘর।

[৭]রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার বলেন, স্থানীয় বাসিন্দাদের ভাষ্য ও আলামতের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৭টি বসতঘর পুড়ে গেছে। দগ্ধ হয়ে মারা গেছে এক শিশু৷ শুষ্ক মৌসুম হওয়ায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ