শিরোনাম
◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনিস আলমগীর: বাংলা ব্যাকরণ নামে আমরা যেসব বই পড়ছি সেসব বাংলা ভাষার বিশ্লেষণ করছে না, করছে সংস্কৃত ভাষার বিশ্লেষণ

আনিস আলমগীর: বাংলা দ্বিতীয়পত্র নামে যা আছে, সেটি হচ্ছে রীতিমতো অত্যাচার। ভাষাশিক্ষার নামে তারা শিক্ষার্থীকে রীতিমতো বাংলা ভাষা বিদ্বেষী করে তুলছে। বিশ্বাস না হলে বাচ্চাদের বই দেখেন। আমার সন্তানের স্কুলে ক্লাস এইটের বাংলা সেকেন্ড পেপারের জন্য স্কুল কর্তৃপক্ষ যে দুটি বই নির্ধারণ করেছে তার একটি ১২০০ এবং অন্যটি ৯২২ পৃষ্ঠার। একটি লিখেছেন, জনৈক মাহবুবুল আলম, অন্যটি লিখেছেন- ড. আবুল কালাম মনজুর মোরশেদ। অনুমান করতে পারবেন নাÑ ভাষা শিক্ষার নামে কতোটা নিন্মমানের, অবৈজ্ঞানিক বইপত্র এসব। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এসব বইয়ের লেখক-প্রকাশকরা মিলে সিন্ডিকেট করে বই-বাণিজ্য করছে আর অভিভাবকদের বাধ্য করছে এসব ‘আবর্জনা’ কেনার জন্য।

বাংলা ব্যাকরণ নামে আমরা আসলে কী শেখাচ্ছি? সেটা কি আমাদের বাংলা ভাষা শেখার ক্ষেত্রে সহায়তা করতে পারছে, নাকি বাংলা ভাষাকে জটিল করে দিচ্ছে? আমার মতে- জটিল করে দিচ্ছে। বাংলা ব্যাকরণ নামে আমরা যেসব বই পড়ছি সেসব বাংলা ভাষার বিশ্লেষণ করছে না, করছে সংস্কৃত ভাষার বিশ্লেষণ। শেখাচ্ছে সংস্কৃতের নিয়মকানুন। এগুলোকে আবর্জনা হিসেবে ফেলে বাংলা ব্যাকরণ বই বোর্ড কর্তৃপক্ষ নিজেদের দায়িত্বে রাখতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়