শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৪ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেক্সাসে বিদ্যুৎ বিল পরিশোধে স্থানীয় মেয়রদের অনুরোধ

রাশিদুল ইসলাম : [২] টেক্সাসে প্রচণ্ড শীত পড়ায় পরিস্থিতি এমনিতেই নাজুক। এরপর বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত। তাই টেক্সাসের দুই বড় শহর হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার ও ফোর্থ ওয়ার্থের মেয়র বেটসি প্রাইচ বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে সরকারের কাছে আহবান জানিয়েছেন। ডেইলি মেইল

[৩] বিদ্যুৎ না থাকার কারণে অনেকের ঘরে হিটার মেশিন চালু রাখা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে অর্ধশতাধিক ব্যক্তির মৃত্যু ঘটেছে।

[৪] যুক্তরাষ্ট্রের একমাত্র প্রদেশ হিসেবে টেক্সাস দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত নয়। তারপর তুষার ঝড় ও তাপমাত্রা ব্যাপক হ্রাস পাওয়ায় পরিস্থিতি সঙ্গীন হয়ে পড়েছে।

[৫] মেয়ররা বলছেন যাদের বিদ্যুৎ বিল বকেয়া ৫ হাজার ডলার বা তারচেয়ে বেশি, এই দুর্যোগের সময় সরকারের উচিত এসব বিল পরিশোধের ব্যবস্থা করা। যাতে তারা বিদ্যুৎবিহীন অবস্থায় মারা না যায়।

[৬] সিবিএস নিউজকে মেয়র সিলভেস্টার টার্নার বলেন দুর্যোগের মধ্যে অনেকেই বিদ্যুতের বিল পরিশোধ করার মত আর্থিক সক্ষমতায় নেই। তাদের অনেককে বাড়ি ঘর মেরামত করতে হবে।

[৭] মেয়র বেটসি প্রাইস বলেন ফেডারেল সরকারকে এধরনের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে এগিয়ে আসা ভীষণ প্রয়োজন। আমরাও চেষ্টা করছি যাতে এই কঠিন দুর্যোগের সময় বিদ্যুতের অভাবে কেউ মারা না যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়