শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় দম্পতিসহ ৪ মাদক কারবারী গ্রেপ্তার

রাজু চৌধুরী : [২] সোমবার সিএমপি'র ডবলমুরিং থানা পুলিশ টেকনাফ পাড়ায় অভিযান চালিয়ে ইসলাম সওদাগর গলি এবং দামুয়া পুকুর পাড় এলাকা থেকে খোকন ও কোহিনুর নামে এক দম্পতিকে গ্রেপ্তার করে।

[৩] পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গ্রেপ্তার করা হয় আরও দুইজনকে। গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদা বেগম(৩২) (৪) সাইফুল ইসলাম(৩৪)

[৪] ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ' চট্টগ্রামের টেকনাফ বলা হয় পাঠানটুলি ইসলাম সওদার গলি এলাকাকে। উক্ত এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবা কারবারে জড়িত দম্পতিকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। স্বামী-স্ত্রী উভয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সংসারের পাশাপাশি দুজনে মিলে করেন ইয়াবা ব্যবসা! স্বামী বাইরে থেকে ইয়াবা কিনে আনেন। আর স্ত্রী বিক্রি করেন সেই ইয়াবা৷ গ্রাহক আকৃষ্ট করতে তারা ওই এলাকার নামই দিয়েছে টেকনাফ পাড়া। অভিযান চালিয়ে সেই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

[৫] তিনি আরও জানান, মাদক বিক্রির সময় হাতে নাতে তাদের আটক করে উদ্ধার করা হয় ১০০ ইয়াবা। পরে তাদের স্বীকারোক্তিতে গ্রেপ্তার করা হয় ফরিদা বেগম ও সাইফুলকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়