শিরোনাম
◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২০ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সাকিব আল হাসান !

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেট বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

[৩] গত সপ্তাহে বোর্ডে চিঠি দিয়ে সাকিব জানান, এপ্রিলে বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না। ওই সময়ে আইপিএল খেলবেন বলে বোর্ডকে জানান সাকিব। যুক্তি, আইপিএলে খেললে তার ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ভালো হবে।

[৪] সাকিবের চিঠির পর সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় জরুরি বৈঠকে বসে আইপিএলে খেলার ব্যাপারে সাকিবকে সবুজ সংকেত দিয়েছে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে বলে গত বছর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা-আইসিসি।

[৫] এদিকে, করোনার কারণে ২০২১ সালে বাংলাদেশের ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি এখনো চূড়ান্ত করেনি বোর্ড। সাকিবের চিঠির প্রেক্ষিতে বোর্ড তার শক্ত অবস্থানের কথা জানান দেওয়ার জন্য সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় চুক্তি থেকে সাকিবকে বাদ দেয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে বলে আভাস মিলেছে।

[৬] এ বছরে বাংলাদেশ আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দল আরো ১০টি টেস্ট খেলবে। এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ ২টি, জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ২টি, আগস্টে হোম সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ২টি, নভেম্বরে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ২টি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে আরো ২টি টেস্ট খেলার কথা রয়েছে টাইগারদের। বিসিবি/ সময়টিভি

  • সর্বশেষ