শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১১ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিইউপিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ইসমাঈল ইমু: [২] বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বৈশ্বিক মহামারি করোনার কারণে সীমিত পরিসরে অনুষ্ঠিত শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানে বিইউপির একটি প্রতিনিধিদল রোববার সকালে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে উপস্থিত হন কেন্দ্রীয় শহীদ মিনারে।

[৩] এছাড়া বিইউপির ইংরেজি বিভাগ পরিচালিত বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাবের উদ্দ্যেগে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির উপর অনলাইনে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান।

[৪] প্রধান অতিথি তার বক্তৃতার শুরুতে মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্নত্যাগকে শ্রদ্ধাভরে স্বরণ করেন। তিনি বলেন, বাংলা ভাষা হলো আমাদের অস্তিত্ব¡, ঐতিহ্য ও আত্নপরিচয়। ভাষা আন্দোলন হলো আমাদের মুক্তি সংগ্রামের প্রথমধাপ। এই আন্দোলনের ভিতরেই সুপ্ত ছিল স্বতন্ত্র জাতি গঠনের বীজ। তিনি বিশেষভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি চর্চার প্রতি গুরুত্বারোপ করেন। অনলাইন আলোচনাসভায় আরও যুক্ত ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদারসহ উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়