শিরোনাম
◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ ◈ আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী(ভিডিও)

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৪ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাগাছের তৈরি শহীদ মিনারে ক্ষুদে শিক্ষার্থীদের শ্রদ্ধায় পবিত্র কোরআন খতম

ডেস্ক রিপোর্ট: মো. নজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠির অধিকাংশ বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় নিজ হাতে কলাগাছের তৈরী শহীদ মিনারে শুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে গ্রামের অঞ্চলের ক্ষুদে শিক্ষার্থী ও স্থানীয়রা। সময়ের কণ্ঠস্বর

রবিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহর থেকে কলাগাছের তৈরী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

সরেজমিনে দেখা যায়, গ্রামের শিশু শিক্ষার্থীরা কয়েকদিন আগে থেকেই কাগজ, ফুল ও কলাগাছ দিয়ে তৈরী করে শহীদ মিনার। আর এতেই তারা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। শহীদ মিনারের বুকে রঙিন কালিতে লেখা আছে ‘অ, আ, ক, খ। ২১ ফেব্রুয়ারি আমি কি ভুলাতে পারি, ২১আমার অহঙ্কার’। বেদীতে বিছিয়ে দেওয়া হয়েছে রঙিন কাগজের মালা আর গুচ্ছ গুচ্ছ ফুল। স্থানটি মুড়িয়ে দেওয়া হয়েছে রঙ-বেরঙয়ের কাগজে। নিজ হাতে তৈরি করা কলাগাছের শহীদ মিনারেই একে একে প্রবেশ করে শ্রদ্ধা জানাতে দেখা যায় শিশু-কিশোরদের।

শিশু ও কিশোরা জানায়, আমাদের স্কুলে শহীদ মিনার না থাকায় আমরা মা-বাবার কাছ থেকে ১০ টাকা চেয়ে নিয়ে বাঁশ, সূতো, আঠা, রঙিন কাগজসহ আনুসাঙ্গিক জিনিসপত্র কিনে কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করি। সেই শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।

২১ ফেব্রুয়ারি সকালে দেখা যায়, শিশু-কিশোররা ফুল হাতে লাইন ধরে শহীদ মিনারের দিকে এগুচ্ছে। একে একে তারা বেদীতে ফুল দিয়ে আবার লাইন ধরে বেরিয়ে যাচ্ছে।

এদিকে জেলার রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে মাটিতে কলাগাছ পুঁতে তৈরি করা হয় শহীদ মিনার। সেখানে রাত ১২টা ১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় যুবকরা। পরে রোববার ফজর নামাজ শেষে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থীরা সেখানে কোরআন খতম করেন।

এ ব্যাপারে ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম জানান, শহরের মধ্যে স্কুলগুলোতে শহীদ মিনার থাকলেও গ্রামীণ জনপদের অনেক স্কুলেই শহীদ মিনার নেই। যেসব স্কুৃলে শহীদ মিনার নেই সেসব স্কুলে শহীদ মিনার স্থাপন করার জন্য তালিকা তৈরী করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই শিক্ষা প্রকৌশল বিভাগের মাধ্যমে শহীদ মিনার স্থাপনের ব্যবস্থা করা হবে।

ঝালকাঠি জেলা শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমান, প্রত্যন্ত এলাকার অনেক মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। জেলার মাদ্রাসা গুলোতেও নেই কোন শহীদ মিনার। শহীদ মিনার স্থাপনের নতুন নির্দেশনা এসেছে। বরাদ্দ হলেই শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে শহীদ মিনার স্থাপনের ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ